উচ্চমাধ্যমিক ইতিহাসঃ জাতিসংঘ ও বিশ্ব শান্তি
উচ্চমাধ্যমিক ইতিহাস
দ্বিতীয় পত্র
ষষ্ঠ অধ্যায়
জাতিসংঘ ও বিশ্ব শান্তি
সাধারণ প্রশ্নঃ
১. জাতিসংঘ দিবস কোনটি?
২. বান্দুং সম্মেলনের প্রস্তাব অনুযায়ী NAM এর নামকরণ করা হয়। জাতিসংঘের নামকরণ হয় অনুরূপ কোন সম্মেলনে?
৩. বিশ্বে স্থায়ী শান্তি স্থাপনের বলিষ্ঠ পদক্ষেপ কী?
৪. ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় কোন অঞ্চল নিয়ে?
৫. সুয়েজখাল কোথায় এবং কখন জাতীয়করণ করা হয়?
৬. জাতিসংঘের প্রস্তাবক কে?
৭. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক সংস্থা হিসেবে কোনটি পরিচিত?
৮. বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা দেয় জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা?
৯. বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে কত সালে?
১০. জাতিসংঘের সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দু কি?
১১. জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোথায়?
১২. WTO এর পূর্ব নাম কী?
১৩. আন্তর্জাতিক শ্রম সংঘের সদর দপ্তর কোথায়?
১৪. যুক্তরাষ্ট্র কত সালে ইরাক আক্রমণ করে?
১৫. VETO শব্দের অর্থ কি?
সৃজনশীল রচনামূলক :
প্রশ্ন-১. ১৯৮৫ সালে দক্ষিণ এশীয় সহযোগিতামূলক সংস্থা সার্ক গঠিত হয়। দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে আঞ্চলিক সুসম্পর্ক গড়ে তোলা এবং অর্থনীতিকে শক্তিশালী করে তৈরি করা ছিল এর অন্যতম উদ্দেশ্য। একই সাথে প্রতিবেশী দেখগুলোর কাছ হতে বাণিজ্যিক সুযোগ-সুবিধা গ্রহণ করে অপেক্ষাকৃত দুর্বল দেশগুলো নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগ পায়। তবে বড় দুটি রাষ্ট্র ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের কারণে অনেক সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হচ্ছে না। দু’দেশ অনেক ক্ষেত্রেই একমত হতে পারেনা।
ক. জাতিসংঘের সদস্য সংখ্যা কত?
খ. ভেটো ক্ষমতা কী?
গ. উদ্দীপকে উল্লিখিত সার্ক গঠনের সাথে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যের কি কোনো সাদৃশ্য রয়েছে? যুক্তি
দাও।
ঘ. জাতিসংঘের উদ্দেশ্য বাস্তবায়নে বৃহৎশক্তির ভূমিকার এবং সার্কের ভারত-পাকিস্তানের ভূমিকার
তুলনামূলক আলোচনা কর।
প্রশ্ন-২. ইতিহাসের ক্লাসে শাহীন ও মাহীন তাদের শিক্ষকের কাছে জানতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখার অভিজ্ঞতা থেকে দেশগুলোর নেতৃবৃন্দ পৃথিবীর রাষ্ট্রসমূহের মধ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়টি গভীরভাবে অনুভব করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তিবর্গের নেতৃবৃন্দ যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী পৃথিবী পুনর্গঠনের বিষয়াদি নিয়ে বিভিন্ন সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ নামক সর্ববৃহৎ সংস্থা প্রতিষ্ঠা করেন। জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। এই সর্ববৃহৎ সংস্থার যেমন সফলতা আছে, তেমনি ব্যর্থতাও রয়েছে।
ক. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
খ. নিরাপত্তা পরিষদ সম্পর্কে কী জান?
গ. উদ্দীপকে বর্ণিত জাতিসংঘ কীভাবে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষায় ভূমিকা পালন করছে তা বিশ্লেষণ করো।
ঘ. ‘জাতিসংঘের যেমন সফলতা আছে, তেমনি ব্যর্থতাও রয়েছে’- তুমি কি উক্তিটির সাথে একমত? তোমার যুক্তি তুলে ধরো।
প্রশ্ন-৩. ইউরোপে ফরাসি সম্রাট নেপোলিয়নের পতনের পর ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রুশিয়া ইত্যাদি রাষ্ট্রগুলো একত্রিত হয়ে ইউরোপীয় রাষ্ট্রসংঘ গঠন করে। এই সংঘঠনের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রতিহত করা, শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু সংঘের সাথে সংশ্লিষ্ট বৃহৎ রাষ্ট্রগুলোর স্বার্থের দ্বন্দ্বের কারণে এই রাষ্ট্রসংঘ শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়।
ক. UNO কী?
খ. আটলান্টিক সনদ বলতে কী বুঝ?
গ. ‘যুদ্ধ ও ধ্বংসের হাত থেকে মুক্ত হয়ে সংঘাতমুক্ত পৃথিবী গড়াই ছিল জাতিসংঘের মূল উদ্দেশ্য’- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ- এই বক্তব্যের সাথে তুমি কি একমত?