জে এস সি গণিত, সৃজনশীল প্রশ্ন
১। আসলাম সাহেব ৬৫০০ টাকা ব্যাংকে ৪ বছরের জন্য জমা রেখে মুনাফা ৮৮৪০ টাকা পেল এবং রহিম সাহেব ৯% হার মুনাফায় কিছু টাকা জমা রেখে ৪ বছরে মুনাফা আসলে ১০২০০ টাকা পেল।
ক. ৭% হার মুনাফায় ৬৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত? ২
খ. রহিম সাহেব কত টাকা ব্যাংকে রেখেছিল? 8
গ. মুনাফার হার রহিম সাহেব থেকে ১% বেশি হলে আসলাম সাহেব ১০ বছরে মুনাফা-আসলে কত টাকা পাবে? 8
২। একটি দ্রব্যের খুচরা মূল্য ৫৭৬ টাকা। দ্রব্যটির পাইকারি বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে।
ক. ২০% কে অনুপাতে প্রকাশ কর। ২
খ. পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য নির্ণয় কর। 8
গ. পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য অপেক্ষা খুচরা মূল্য শতকরা কত বেশি? 8
৩। একটি টেবিল ১৮০০ টাকায় ক্রয় করে ১৭৬০ টাকায় বিক্রয় করা হলো।
ক. টেবিলটি বিক্রয় করায় কত টাকা ক্ষতি হলো? ২
খ. যদি ক্রয়মূল্য ২৫০০ টাকা হতো তবে শতকরা কত ক্ষতি হতো? 8
গ. টেবিলটি কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হতো? 8
৪। একটি ঘড়ি ৬১২ টাকায় বিক্রি করায় ১৫% ক্ষতি হলো।
ক. ১৫% কে সরল অনুপাতে প্রকাশ কর। ২
খ. ঘড়িটি বিক্রি করায় কত টাকা ক্ষতি হলো? ৪
গ. ঐ ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার ১০% লাভ হতো? ৪
৫। এক ব্যক্তি বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ২০০০০ টাকা ২ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন।
ক. ২ বছরের মুনাফা-আসলে কত হবে? ২
খ. চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। 8
গ. একই হার সরল মুনাফায় উক্ত আসল কত বছরে মুনাফা আসলে আড়াইগুণ হবে? 8
৬। একটি দ্রব্য ৯% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরও ৯০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৯% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্যের সমপরিমাণ টাকা বার্ষিক ১০.৫০% মুনাফায় ২ বছরের জন্য ব্যাংকে জমা রাখা হলো।
ক. ৯% সরল মুনাফায় ৯০০ টাকার ৩ বছরের মুনাফা নির্ণয় কর। ২
খ. দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা? 8
গ. চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। 8
৭। একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা।
ক. খ. মূলধন নির্ণয় কর। ২
খ. ৪% মুনাফায় ৬৫০০ টাকায় ৫ বছরের মুনাফা কত হবে? 8
গ. উদ্দীপকের একই হার মুনাফায় ২০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। 8
৮। বিজয় সমিতিতে ৩,০০০ টাকা জমা রেখে ২ বছর পর মুনাফাসহ ৩৬০০ টাকা পেয়েছে।
ক. সরল মুনাফার হার নির্ণয় কর। ২
খ. আরও ৩ বছর পর মুনাফা-আসল কত হবে? 8
গ. ৩,০০০ টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে ২ বছর পর চক্রবৃদ্ধি
মূলধন কত হতো? 8
৯। মিসেস আজমাইন বার্ষিক ৫% হারে মুনাফায় ৫০০০ টাকা ৩ বছরের জন্য ট্রাষ্ট ব্যাংকে জমা রাখলেন।
ক. তার দুই বছরের সরল মুনাফা নির্ণয় কর। ২
খ. তিনি তিন বছরের শেষে চক্রবৃদ্ধি মুনাফা কত পাবেন তা নির্ণয় কর। 8
গ. একই হারে মুনাফায় উক্ত টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে নির্ণয় কর। 8
১০। রহিম মিয়া একজন কৃষক। তিনি কৃষি ব্যাংক থেকে (i) ৫ বছরের জন্য ২০,০০০ টাকা (ii) ৪ বছরের জন্য ২৫,০০০ টাকা কৃষি ঋণ গ্রহণ করেন এবং পরবর্তীতে মুনাফা হিসেবে সর্বমোট ৯,৮০০ টাকা পরিশোধ করেন।
ক. ৫% হার মুনাফায় ৩,৫০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত? ২
খ. মুনাফার হার ১০% হলে উদ্দীপকের অংশ- (i) অনুযায়ী সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। 8 গ. যদি উদ্দীপকের অংশ- (i) ও অংশ (ii) উভয়ক্ষেত্রেই মুনাফার হার একই হয়, তবে মুনাফার হার কত, তা বের কর। 8
১১। নিজাম ৫% মুনাফায় ১৫০০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখল।
ক. ৩ বছরে তিনি কত টাকা মুনাফা পাবেন? ২
খ. নির্দিষ্ট সময়ান্তে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। 8
গ. উক্ত হার মুনাফায় কোন টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে মূলধন কত? 8