এইচ এস সি আইসিটি সৃজনশীল প্রশ্ন
১. মোহন একটি ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে দেখে ওয়েবসাইটটির প্রতিটি পেজে যেতে হলেই বারবার হোম পেজে আসতে হয়। আর হোম পেজটি নানা ধরনের নান্দনিক বিজ্ঞাপনে সাজানো যাতে করে সবাই আকৃষ্ট হয়। প্রথবার ব্যবহার করতে গিয়ে সে কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু সে ওয়েবসাইটের একটি ছবি ব্রাউজ করতে গিয়ে দেখে পেজটি লোড হতে বেশি সময় নেয়। তাছাড়া পেজটি দেখা গেলেও সকল ছবি ব্রাউজার প্রদর্শন করতে পারছে না। এতে সে বিরক্ত হয়।
ক. এইচটিএমএল ট্যাগ কী?
খ. ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন?
গ. উদ্দীপকের ওয়েবসাইটটির কাঠামো ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের উল্লিখিত সমস্যা সমাধানে তোমার সুচিন্তিত মতামত দাও।
২. বর্তমানে ঢ কলেজ তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য website তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছে। এইজন্য শুধুমাত্র html ব্যবহার করে শিক্ষার্থীদের নাম, পিতার নাম, জন্ম তারিখ, রোল নম্বর ও সেকশন ফিল্ড সংযুক্ত করে Student’s informaition নামক টেবিল তৈরি করে। তবে সরকারও বর্তমানে সকল স্কুল কলেজের হালনাগাদ তথ্য উপস্থাপনের জন্য ওয়েবসাইট তৈরি করার নির্দেশ দিয়েছেন।
ক. ডোমেন নাম কী?
খ. আট্টিবিউট বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত টেবিলটি ডিজাইনের জন্য প্রয়োজনীয় HTML কোড লেখ।
ঘ. কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় সরকারের নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন করতে হলে যা যা করণীয় বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৩. জাহিদ একটি সাধারণ ওয়েবসাইট তৈরি করবে। সে উইন্ডোজ এক্সপি ব্যবহার করে। ওয়েবসাইট ডিজাইন করার কোন প্রোগ্রাম বা টুলস তার কমপিউটারে নেই। সে এইচটিএমএল মোটামুটি জানে।
ক. সার্চ ইঞ্জিন কী?
খ. HTML এ ব্যবহৃত কয়েকটি এলিমেন্টের কাজ লেখ।
গ. উদ্দীপকের আলোকে কোন লেখাতে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে? বর্ণনা কর।
ঘ. জাহিদের কাংক্ষিত কাজটি কীভাবে তাকে সাহায্য করবে? বিশ্লেষণ কর।
৪. শতরূপা গার্মেন্টসের মালিক আবু তাহের তার প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট তৈরির জন্য বাংলাদেশের একটি লিডিং সফটওয়্যার ডেভেলপ কোম্পানি সিসটেক ডিজিটাল লিমিটেডকে অনুরোধ করেন। তার অনুরোধের প্রেক্ষিতে সিসটেক ডিজিটাল লিমিটেড কোম্পানির একজন কর্মকর্তা জনাব আতিকুর রহমান তাকে বেশকিছু পরামর্শ দেন।
ক. ওয়েবসাইট কী?
খ. ওয়েবে তথ্য রাখার কম্পিউটারটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে কর্মকর্তার পরামর্শ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে ওয়েবসাইট তৈরিতে গৃহীত ব্যবস্থা নিজের ভাষায় তুলে ধর।
৫. করিমনগর মাদ্রাসা ওয়েবসাইটে অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলীর ছবি ছাড়া তালিকা দেয়া আছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক অধ্যক্ষ মহোদয় ছবিসহ ওয়েবসাইট পাবলিশ করার জন্য ICT শিক্ষককে বললে, তিনি জানালেন বর্তমান অবস্থায় মাদ্রাসার ওয়েবসাইটে ছবি আপলোড করা সম্ভব নয়। উক্ত সমস্যা সমাধানের জন্য অধ্যক্ষ মহোদয় ICT শিক্ষককে বিশেষজ্ঞের পরামর্শ নেয়ার জন্য নির্দেশ দিলেন।
ক. ক্লায়েন্ট সার্ভার কী?
খ. “টেস্টিং ও ডিবাগিং এক নয়।”- বর্ণনা কর।
গ. উদ্দীপকের আলোকে মাদ্রাসার ওয়েবসাইটটির বর্তমান অবস্থা বর্ণনা কর।
ঘ. সমস্যা সমাধানে বিশেষজ্ঞের মতামত কীরূপ হতে পারে- পরামর্শ দাও।
৬ মাদ্রাসা বোর্ডের নতুন সংযোজন IDMT (ইন্টারেক্টিভ ডিজিটাল মাদ্রাসা টেক্সটবুক) তে ছবি, অডিও, ভিডিও, টেক্সট, অর্থ, ব্যাখ্যা ও টীকা সংযোজন করা আছে। ইন্টারনেট থেকে ডাউনলোড করে একজন শিক্ষার্থী পিসি, ট্যাব ও মোবাইলে তা ব্যবহার করতে পারে। রাকিব মোবাইলে অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গেলে সে স্ক্রীনের নিচের দিকে বেশ কিছু পণ্যের বিজ্ঞাপন দেখতে পেল।
ক. প্লেজিয়ারিজম কী?
খ. “ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহৃত হয়”- ব্যাখ্যা কর।
গ. শিক্ষা ক্ষেত্রে বোর্ডের এ সুবিধাটি কী ধরনের তা ব্যাখ্যা কর।
ঘ. “পণ্যের প্রচার ও প্রসারে উপরোক্ত পদ্ধতিটি বিশেষ অবদান রাখছে”- এ উক্তিটির সপক্ষে যুক্তি দাও।