a
  • No products in the cart.
আপডেট
Homeএইচ এস সিউচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় : মুদ্রাস্ফীতি

উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় : মুদ্রাস্ফীতি

উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় : মুদ্রাস্ফীতি

বহুনির্বাচনি প্রশ্ন :

১. সাধারণত দেশে যখন অর্থের যোগান বৃদ্ধি পায়, তখন কোনটি বাড়ে?

ক) দ্রব্যের উৎপাদন   খ) সেবার উৎপাদন     গ) কার্যকর চাহিদা    ঘ) সমৃদ্ধ অর্থনীতি

 

২. প্রাচীনপন্থী অর্থনীতিবিদরা কীসের ভিত্তিতে মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিয়েছে?

ক) অর্থের পরিমাণ    খ) চাহিদার পরিমাণ        গ) উৎপাদনের পরিমাণ     ঘ) বাজার প্রতিযোগিতা

 

৩. মুদ্রাস্ফীতিকে কোনটি বৃদ্ধির প্রক্রিয়া বলা যায়?

ক) আয় বৃদ্ধি     খ) দামস্তর বৃদ্ধি                গ) চাহিদা বৃদ্ধি ঘ) যোগান বৃদ্ধি

 

৪. মুদ্রাস্ফীতির অন্যতম বৈশিষ্ট্য কোনটি?

ক) দামস্তর হ্রাস                খ) যোগান বৃদ্ধি                                 গ) ক্রয়ক্ষমতা হ্রাস         ঘ) চাহিদা বৃদ্ধি

 

৫. ‘সাধারণ দামস্তরের ক্রমবৃদ্ধি প্রবণতাই হলো মুদ্রাস্ফীতি’- কার উক্তি?

ক) জি.অ্যাকলে               খ) কুলবর্ন            গ) এডাম স্মিথ                   ঘ) পিগু

 

৬. একটি দেশে মুদ্রাস্ফীতি ঘটলে কমে যায়-

  1. i. অর্থের ক্রয়ক্ষমতা অর্থের তুলনায় দ্রব্যের যোগান               iii. মানুষের আয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                খ) i ও iii                গ) ii ও iii               ঘ) i, ii ও iii

 

৭. একটি দেশে দামস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে যদি-

  1. দ্রব্যের যোগান বৃদ্ধি পায় ii . দ্রব্যের যোগান হ্রাস পায় iii. অর্থের যোগান ক্রমাগত বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক? ক) i ও ii  খ) i ও iii  গ) ii ও iii  ঘ) i, ii ও iii

 

৮. অর্থনৈতিক কর্মকান্ডকে উজ্জীবিত করে কোন ধরনের মুদ্রাস্ফীতি?

ক) ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি    খ) মৃদু মুদ্রাস্ফীতি   গ) অতি মুদ্রাস্ফীতি   ঘ) ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি

 

৯. কোন ধরনের মুদ্রাস্ফীতিতে মানুষ অর্থকে বিশ্বাস করে?

ক) ধীর মুদ্রাস্ফীতি  খ) উল্লস্ফন মুদ্রাস্ফীতি    গ) আয় প্ররোচিত মুদ্রাস্ফীতি     ঘ) অতি উচ্চ মুদ্রাস্ফীতি

 

১০. দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে উপরে উঠে কোন ধরনের মুদ্রাস্ফীতিতে?

ক) মৃদু মুদ্রাস্ফীতিতে খ) উল্লস্ফন মুদ্রাস্ফীতিতে গ) অতি উচ্চ মুদ্রাস্ফীতিতে ঘ) ঋণজনিত মুদ্রাস্ফীতিতে

 

১১. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে কোনটি স্থির থাকে?

ক) সামগ্রিক চাহিদা        খ) সামগ্রিক দামস্তর       গ) সামগ্রিক যোগান       ঘ) সামগ্রিক আয়

 

১২. দ্রব্য বাজারে একচেটিয়া নিয়ন্ত্রন কোন ধরনের মুদ্রাস্ফীতির কারণ হতে পারে?

ক) চাহিদা বৃদ্ধিজনিত    খ) আয় বৃদ্ধিজনিত         গ) খরচ বৃদ্ধিজনিত         ঘ) যোগান বৃদ্ধিজনিত

 

১৩. কোন ধরনের মুদ্রাস্ফীতিতে বাহ্যিক উপাদান তথা বহির্বিশ্বের ঘটনা প্রভাব ফেলে?

ক) খরচ বৃদ্ধিজনিত        খ) ঋণ বৃদ্ধিজনিত           গ) চাহিদা বৃদ্ধিজনিত     ঘ) ধীর মুদ্রাস্ফীতি

 

১৪. মৃদু মুদ্রাস্ফীতির ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার সাধারণত কত হয়ে থাকে?

ক) ২% বা তার কম          খ) ১০% বা তার বেশি       গ) ৫০% বা তার বেশি   গ) ১০০% বা তার বেশি

 

১৫. খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দূর করা যায়-

  1. মজুরি সীমা নির্ধারণে ii. একচেটিয়া ব্যবসা নিয়ন্ত্রণে iii. কাঁচামালের দাম বৃদ্ধি করে।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii  খ) i  ও iii  গ) ii ও iii  ঘ) i, ii ও iii

 

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :

মি. রফিক জনতা ব্যাংক থেকে ব্যবসার জন্য ঋণ গ্রহণ করেন। তিনি লক্ষ করেন যে, দেশে মুদ্রার যোগান বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলো সহজ শর্তে ও স্বল্প সুদে বিভিন্ন ব্যবসায়ীকে ঋণ প্রদান করছে। ফলে মানুষের ক্রয়ক্ষমতা বেড়ে যাওয়ায় দেশে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে।

১৬. উদ্দীপকটিতে কোন ধরনের মুদ্রাস্ফীতির উদাহরণ দেওয়া হয়েছে?

ক) ঋণজনিত    খ) ব্যয় বুদ্ধিজনিত           গ) অর্থজনিত    ঘ) মজুরি বুদ্ধিজনিত।

 

১৭. দেশে অর্থের যোগান বৃদ্ধি পেলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে-

  1. i. অর্থের মজুদ বৃদ্ধি পায় ঋণদান বৃদ্ধি পায় iii. অর্থের মজুদ হ্রাস পায়।

নিচের কোনটি সঠিক? ক) i ও ii  খ) i ও iii  গ) ii  ও iii  ঘ) i , ii ও iii

 

১৮. দামস্তর বৃদ্ধি পেলে কোনটি ঘটে?

ক) অর্থের মূল্য কমে       খ) অর্থের মূল্য বাড়ে       গ) যোগান বাড়ে               ঘ) অর্থ প্রবাহ কমে।

 

১৯. প্রাথমিক অবস্থার বাণিজ্যিক লেনদেন পর্যায়ের দামের ভিত্তিতে কোনটি হিসাব করা হয়?

ক) CPI  খ) PPI  গ) অব্যক্ত অবমূল্যায়ন সূচক  ঘ) মুদ্রাস্ফীতিজনিত ফাঁক।

 

২০. মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা কোনটি?

ক) মুদ্রা নিয়ন্ত্রণ                                খ) টাকা নিয়ন্ত্রণ                গ) মুদ্রা সংকোচন            ঘ) আয় সংকোটন।

 

২১. মুদ্রা সংকোটন দেখা দেয় যখন দ্রব্যসামগ্রীর যোগান অপেক্ষা-

i . অর্থের যোগান কম হয়     ii . দামস্তর ক্রমাগত হ্রাস পায়       iii. অর্থের যোগান ক্রমাগত বাড়ে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii   খ) i ও iii  গ) ii ও iii  ঘ) i, ii ও iii

 

২২. কয়টি পদ্ধতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়?

ক) ২টি                                 খ) ৩টি                  গ) ৪টি                  ঘ) ৫টি

 

২৩. ঘাটতি ব্যয় পূরণের জন্য সরকার সাধারণত কী করে থাকে?

ক) মুদ্রা প্রত্যাহার             খ) শুল্ক হ্রাস       গ) মুদ্রা সৃষ্টি        ঘ) মুদ্রা সংকোচন

 

২৪. বেশি পরিমাণ অর্থ যদি কম পরিমাণ দ্রব্যের পেছনে ধাবিত হয় তবে কী ঘটে?

ক) মুদ্রাস্ফীতি    খ) মুদ্রা সংকোচন            গ) দ্রব্যমূল্য হ্রাস               ঘ) যোগানস্ফীতি।

 

২৫. মুদ্রাস্ফীতির প্রধান কারণ কোনটি?

ক) অর্থের যোগান হ্রাস খ) অর্থের যোগান বৃদ্ধি   গ) সরকারি ব্যয় হ্রাস      ঘ) ব্যাংক ঋণ সংকোচন

 

২৬. বৈদেশিক ঋণ ও অনুদান কোন খাতে বেশি ব্যবহৃত বলে মুদ্রাস্ফীতি ঘটে?

ক) উৎপাদনশীল খাতে খ) বিনিয়োগ       গ) কল-কারখানা স্থাপনে               ঘ) অনুৎপাদনশীল খাতে

 

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :

মি. আজাদ ১৯৮০ সাল থেকে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত তিন দশকে তার বেতন ৪০০০ থেকে বেড়ে ৪০,০০০ হয়েছে। তিনি কয়েকটি ক্রেডিট কার্ডও ব্যবহার করেন। তবুও তিনি তার বর্ধিত ভোগ মিটাতে হিমশিম খাচ্ছে।

২৭. মি. আজাদ কোন কারণে তার চাহিদা পূরণ করতে পারছেন না?

ক) মুদ্রাস্ফীতি    খ) মুদ্রা সংকোচন            গ) স্বল্প উৎপাদন               ঘ) রপ্তানি বৃদ্ধি।

 

২৮. মি. আজাদের ব্যয়যোগ্য আয় বৃদ্ধির কারণ হলো-

  1. মজুরি বৃদ্ধি ii . ভোগ প্রবণতা বৃদ্ধি iii. ঋণের সহজ প্রাপ্যতা।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii  খ) i ও iii  গ) ii  ও iii  ঘ) i, ii ও iii

 

২৯. মুদ্রাস্ফীতির ফলে কে লাভবান হয়?

ক) উৎপাদনকারী            খ) ক্রেতা             গ) ঋণদাতা        ঘ) বন্ড ক্রেতা

 

৩০. অর্থনীতিতে খরচজনিত মুদ্রাস্ফীতি দেখা দিলে কী ঘটে?

ক) উৎপাদন বাড়ে    খ) উৎপাদন অপরিবর্তিত থাকে    গ) কর্মসংস্থান বাড়ে    ঘ) উৎপাদন কমে।

Share With:
Rate This Article
Author

edulinebd21@gmail.com

No Comments

Leave A Comment