অপরিচিতা-রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
একনজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
১. রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন-১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে।
২. রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন-১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ।
৩. রবীন্দ্রনাথের জন্ম- কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
৪. বাংলা ছোটগল্পের প্রথম সার্থক এবং শ্রেষ্ঠ শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর।
৫. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোটগল্প- ‘ভিখারিনী’।
৬. ‘গল্পগুচ্ছে’ সংকলিত ছোটগল্পের সংখ্যা- ৯৫টি।
৭. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম- ‘মুসলমানীর গল্প।
৮. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান- ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ই আগস্ট।
৯. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান- ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শাবণ।
১০. ‘অপরিচিতা’ গল্পের নায়কের বয়স- সাতাশ বছর।
১১. অনুপমের বন্ধুর নাম- হরিশ।
১২. কল্যাণীর পিতার নাম- শম্ভুনাথ সেন।
১৩. অনুপমের আসল অভিভাবক- মামা।
১৪. কল্যাণী যে স্টেশনে নেমে গেল তার নাম- কানপুর।
১৫. অনুপমের জীবনে পঞ্চশরের সঙ্গে বিরোধ নেই প্রজাতির।
১৬. দেখতে সুন্দর অথচ খাওয়ার অনুপযোগী ফল- মাকাল।
১৭. ‘অন্নপূর্ণা’ হলেন- দেবী দূর্গা।
১৮. বিয়ের দেবতা- প্রজাপতি।
১৯. ‘অপরিচিতা’ প্রথম প্রকাশিত হয়- ‘সবুজপত্র’ পত্রিকায়।
২০. ‘অপরিচিতা’ গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হয়- ‘গল্পসপ্তক’- এ।
২১. ‘অপরিচিতা’ গল্পের কথকের নাম- অনুপম।
বহুনির্বাচনী প্রশ্ন-
১. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৪১ খ্রিস্টাব্দের ৭ই মে খ) ১৮৫১ খ্রিস্টাব্দের ৭ই মে
গ) ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে ঘ) ১৮৭১ খ্রিস্টাব্দের ৭ই মে
২. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১২৬১ বঙ্গাব্দে খ) ১২৬৮ বঙ্গাব্দে
গ) ১২৭০ বঙ্গাব্দে ঘ) ১২৭২ বঙ্গাব্দে
৩. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কোন পরিবারে জন্মগ্রহণ করেন?
ক) মহর্ষি পরিবারে খ) ঠাকুর পরিবারে
গ) সেন পরিবারে ঘ) ভট্টাচার্য পরিবারে
৪. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
ক) অবনীন্দ্রনাথ ঠাকুর খ) শিবনাথ ঠাকুর
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর ঘ) বীরেন্দ্রনাথ ঠাকুর
৫. রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কী?
ক) সরলা দেবী খ) সারদা দেবী
গ) বিমলা দেবী ঘ) কল্যাণী দেবী
৬. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
ক) সোনার তরী খ) বনফুল
গ) বলাকা ঘ) মানসী
৭. বাংলা ছোটগল্পের প্রথম সার্থক শিল্পী কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) শরচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মানিক বন্দোপাধ্যায় ঘ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৮. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম ছোটগল্প রচনা করেন?
ক) পনেরো বছর খ) ষোলো বছর
গ) সেতেরো বছর ঘ) আঠারো বছর
৯. বিশ শতকের ছোটগল্পে কোন জিনিসটি প্রধান্য পেয়েছে?
ক) প্রকৃতি খ) গীতিময়তা
গ) রাজনীতি ঘ) বাস্তবতা
১০. ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ?
ক) কাব্যগ্রন্থ খ) গল্পগ্রন্থ
গ) উপন্যাস ঘ) নাটক
১১. রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক জমিদারি কোথায় ছিল?
ক) ফরিদপুরে খ) কুষ্টিয়ায়
গ) নাটোরে ঘ) যশোরে
১২. ‘রাজা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের রচনা?
ক) ছোটগল্প খ) উপন্যাস
গ) নাটক ঘ) প্রবন্ধগ্রন্থ
১৩. বিষয় ও আঙ্গিকগত বিচারে রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কোন জাতীয় রচনার অন্তর্গত?
ক) গল্প খ) উপন্যাস
গ) পত্রকাব্য ঘ) প্রবন্ধ
১৪. কুষ্টিয়ার শিলাইদহে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের বসবাসের কারণ কী ছিল?
ক) ব্যবসা-বাণিজ্য খ) শিক্ষকতা করা
গ) আইন ব্যবসা ঘ) জমিদারি তদারকি
১৫. বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন?
ক) ২২ শ্রাবণ ১৩৬৮ খ) ২৫ বৈশাখ ১৯৪৮
গ) ২২ শ্রাবণ ১২৬৮ ঘ) ২২ শ্রাবণ ১৩৪৮
১৬. ‘তবু ইহার বিশেষ মূল্য আছে’- এখানে কীসের মূল্যের কথা বলা হয়েছে?
ক) অনুপমের জীবনের
খ) অনুপমের মরণের
গ) অনুপমের কর্মের
ঘ) অনুপমের ধর্মের
১৭. পরিবারে অনুপমের আসল অভিভাবক কে?
ক) বাবা খ) মামা
গ) মা ঘ) শিক্ষক
১৮. অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?
ক) ডাক্তারি খ) ওকালতি
গ) মাস্টারি ঘ) ব্যবসা
১৯. অনুপমের শিক্ষাগত যোগ্যতা কী ছিল?
ক) বিএ পাস খ) এমএ পাস
গ) বিএসসি পাস ঘ) এসএসসি পাস
২০. অনুপম কোনটি খায় না বলে গর্ব প্রকাশ করেছে?
ক) তামাক খ) ফল
গ) দুধ ঘ) কফি
২১. মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন?
ক) ধনী খ) গরিব
গ) গ্রামীণ ঘ) শহুরে
২২. হরিশ কোথায় কাজ করত?
ক) কলকাতায় খ) আন্দামানে
গ) রাজপুরে ঘ) কানপুরে
২৩. ‘তলায় সামান্য কিছু আছে’।- এ বাক্যে কী ফুটে উঠেছে?
ক) বৈষয়িক সম্পত্তি যৎসামান্য এখনো আছে
খ) মঙ্গলঘটের তলায় দু’চারটে মোহর এখনো আছে
গ) বংশমর্যাদা এখনো একেবারে শেষ হয়নি
ঘ) মেয়ের বংশে এখনো কিছু সুন্দরী কন্যা রয়েছে
২৪. মাতৃ-আজ্ঞা বলতে কল্যাণী কার প্রতি ইঙ্গিত করেছে?
ক) মায়ের প্রতি খ) মাতৃভূমির প্রতি
গ) ধরণীর প্রতি ঘ) অন্নপূর্ণার প্রতি
২৫. বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল?
ক) একুশ খ) তেইশ
গ) পঁচিশ ঘ) সাতাশ
২৬. গজাননের মায়ের নাম কী?
ক) অন্নদা খ) অন্নপূর্ণা
গ) কল্যাণী ঘ) হৈমন্তী
২৭. ‘একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখ’- কথাটি কীসের?
ক) দানের খ) চাকরির
গ) বিয়ের ঘ) ভ্রমণের
২৮. অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমানা কতদূর?
ক) আন্ডামান পর্যন্ত খ) কোন্নগর পযন্ত
গ) কানপুর পর্যন্ত ঘ) হাওড়া পর্যন্ত
২৯. ‘তিনি বড়ই চুপচাপ’- এখানে কার কথা বলা হয়েছে?
ক) মামা খ) হরিশ
গ) শম্ভুনাথ সেন ঘ) মা
৩০. রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন?
ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
৩১. কল্যাণী টিকিটগুলো কোথায় ছুঁড়ে ফেলল?
ক) সিটে খ) গেইটে
গ) বার্থে ঘ) প্লাটফর্মে
৩২. ‘সুপুরুষ বটে’- কে?
ক) বিনুদাদা খ) অনুপম
গ) মামা ঘ) শম্ভুনাথ
৩৩. ‘অপরিচিতা’ গল্পে ‘আমার জীবনটা না দৈর্ঘ্যরে হিসাবে বড়ো, না গুণের হিসাবে’ বলতে কী বোঝাতে হয়েছে?
ক) সংসার অনভিজ্ঞ খ) কমবয়সী
গ) বিয়ের অনুপযুক্ত ঘ) মামার ওপর নির্ভরশীল
৩৪. ‘আমার পুরোপুরি বয়সই হলো না’- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) তরুণ বয়সী
খ) অপরিণত বয়সী
গ) আত্মনির্ভরশীল না হওয়া
ঘ) চিন্তায় অপরিণত
৩৫. মামার মন ভারি হলো কেন?
ক) পণের অঙ্ক সামান্য বলে
খ) মেয়ের শিক্ষা কম বলে
গ) মেয়ের বয়স বেশি বলে
ঘ) গয়নার পরিমান সামান্য বলে।
৩৬. মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?
ক) সময়ের অভাব হেতু
খ) রাস্তা দূরবর্তী বলে
গ) অসুস্থ ছিলেন বলে
ঘ) আত্মগরিমার কারণে
৩৭. বেয়ায় সম্প্রদায়ের তেজ থাকাটা মামার মতে কেমন?
ক) গর্বের বিষয় খ) দোষের বিষয়
গ) গুনের বিষয় ঘ) লজ্জার বিষয়
৩৮. সাহস করে অনুপম কীসের কথা বলতে পারল না?
ক) বিয়ের তারিখের কথা
খ) পণের টাকার কথা
গ) নিজের পছন্দের কথা
ঘ) মেয়ে দেখার কথা
৩৯. মামা বিয়েবাড়িতে ঢুকে খুশি হলেন না কেন?
ক) স্থান ও আয়োজন দেখে খ) আপ্যায়নের ত্রুটির কারণে
গ) গহনার পরিমাণ দেখে ঘ) বেয়াইয়ের আচার-আচরণে
৪০. মামার ক্ষেত্রে কোন বৈশ্যষ্ট্যটি সবচেয়ে উপযোগী?
ক) অর্থলোভী খ) বিচক্ষণ
গ) বাকসর্বস্ব ঘ) কুপমন্ডুক
৪১. কল্যাণী মাতৃ-আজ্ঞা পালনে নিয়োজিত হয়েছে কেন?
ক) শিক্ষার মাধ্যমে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে
খ) অনুপম ও তার মামাকে সমুচিত শিক্ষা দিতে
গ) বিয়ে ভঙ্গের অপমান থেকে চিরস্থায়ী মুক্তি পেতে
ঘ) বিয়ে করে সংসারী না হওয়ার বিকল্প পন্থা খুজে পেতে
৪২. অনুপম আহারে বসতে পারল না কেন?
ক) তেমন ক্ষুধা ছিল না বলে
খ) আহার সুস্বাদু ছিল না বলে
গ) মন কষাকষি হয়েছিল বলে
ঘ) মামার অনুমতি ছিল না বলে