ফিন্যান্স, ব্যাংকি ও বিমা ১ম পত্র
ফিন্যান্স, ব্যাংকি ও বিমা ১ম পত্র
অধ্যায়-১ অর্থায়নের সূচনা
১। মি. রাকিব একজন সফল ব্যবসায়ী। তিনি বিভিন্ন খাতে যেমন: টেক্সাটাইল, ভোগ্যপণ্য, ফার্মাসিউটিক্যাল, স্টীল ইত্যাদিতে বিনিয়োগ করেন। গত বছর তিনি একটি সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তা করেছিলেন। ব্যবসা শুরু করার জন্য তার ৪০ কোটি টাকা প্রয়োজন ছিল। তার নিয়োগকৃত আর্থিক ব্যবস্থাপক তাঁকে দ্রুত বিনিয়োগ ফেরত পাওয়া এবং মুনাফা সর্বোচ্চকরণের ব্যাপারে নজর দেয়ার পরামর্শ দিলেন। কিন্তু মি. রাকিব আর্থিক ব্যবস্থাপকের পরামর্শ গ্রহণ করেননি। তার মূল লক্ষ্য ছিল সম্পদ সর্বোচ্চকরণ, মুনাফা সর্বোচ্চকরণ নয়। তিনি এ লক্ষ অর্জনে প্রয়োজনে কিছু মুনাফা ত্যাগ করতেও প্রস্তুত ছিলেন।
ক. ব্যবসায় আর্থায়ন কী?
খ. অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়?
গ. কোন নীতি অনুযায়ী মি. রাকিব নতুন ব্যবসায় শুরু করতে চেয়েছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. মি. রাকিব কর্তৃক গৃহীত সম্পদ সর্বোচ্চকরণ সিদ্ধান্তটির সাথে তুমি কি একমত? উক্তির সাথে যুক্তি দেখাও।
২। AB লিমিটেড একটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। এ কাজে ব্যবহৃত ক্যামিক্যাল এবং বর্জসমূহ বুড়িগঙ্গা নদীতে গিয়ে মিশে। প্রতিষ্ঠানটি নদীর পানি, মাটি ও পরিবেশের কথা বিবেচনা করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য তাদের ২৫ লক্ষ টাকা প্রয়োজন। প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহের জন্য এমন উৎসের কথা বিবেচনা করছে যেখান থেকে কর সুবিধা পাওয়া যাবে এবং মূলধন সরবরাহকারীগণ কোম্পানির প্রকৃত মালিক হতে পারবে না।
ক. অবচয় কী?
খ. “মুনাফা ও তারল্যের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান”ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত AB লিমিটেড কোন ধরনের মূলধন সংগ্রহের কথা ভাবছে?
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রকল্পের বিনিয়োগটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পর্কযুক্ত এবং কেন? মূল্যায়ন করো।
৩। সাঈদ হাসান তার নিজ এলাকায় একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র গড়ে তোলেন। সমাজের বিভিন্ন ধনী ব্যক্তিদের সহযোগিতায় সেবা কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছে। সেবা কেন্দ্রটি যাতে আরও ভালোভাবে পরিচালিত হতে পারে তার জন্য বিভিন্ন বিদেশি সংস্থার কাছে তিনি সংযোগিতা চান। উক্ত প্রতিষ্ঠানে সম্পূর্ণ আয় মানব সেবায় ব্যয় করা হয়।
ক. তহবিলের বন্টন কী?
খ. ‘সম্পদ সর্বাধিকরণ কোম্পানির মূল লক্ষ্য হওয়া উচিত’ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত সেবা প্রতিষ্ঠানে অর্থায়নের ফলে সমাজে কীরূপ প্রভাব পড়ে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত আয় মানব সেবায় খরচ করা অর্থায়নের সামজিক দায়বদ্ধতার আলোকে বিশ্লেষণ করো।
৪। তাজু সাহেব একজন মৌসুমী ব্যবসায়ী। তিনি বিক্রয়ের উদ্দেশ্যে মি. নদী লি. থেকে ৩ লক্ষ টাকার পণ্য ক্রয় করেন এবং ৩ মাস পর অর্থ পরিশোধ করবেন বলে তিনি জানালেন। হঠাৎ আথিক সমস্যা দেখা দেয়ায় তিনি ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিলেন। Ab ব্যাংক ১০% মাসিক চক্রবৃদ্ধি সুদে এবং NRB ব্যাংক ১০% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে ঋণ প্রদান সম্মতি জানায়।
ক. চলতি মূলধন কাকে বলে?
খ. স্বল্পমেয়াদি ঋণে সাধারণত জামানতের প্রয়োজন হয় না কেন?
গ. উদ্দীপকের তাজু সাহেবের মি. নদী লি. হতে কোন ধরনের ঋণ নিয়ে পণ্য ক্রয় করলেন? বর্ণনা করো।
ঘ. মি. নদী লি. এর ঋণ পরিশোধ করতে NRB ব্যাংক থেকে ঋণ নেয়া উচিত।’উক্তিটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
৫। জেনারেল ইলেকট্রনিক্স এর আর্থিক ব্যবস্থাপক জনাব তামিম বিগত বছর মুনাফার ৬০% শেয়ার মালিকদের মধ্যে বন্টন করেন। অবন্টিত মুনাফার একটি অংশ তিনি এ বছর ‘ঢ’ কোম্পানির জিরো কুপন বন্ড ‘ণ’ কোম্পানির সাধারণ শেয়ার এবং ‘ত’ কোম্পানির অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করেন। এছাড়াও বিনিয়োগের ক্ষেত্রে তিনি পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সংরক্ষণের ব্যাপারে যথেষ্ট সচেতন। ফলে পাওনাদারদের পাওনা এবং কর্মচারিদের বেতন পরিশোধ করতে কোনো সমস্যা সৃষ্টি হয় না। এভাবে প্রতিষ্ঠানটি দেউলিয়াত্বের ঝুকি হ্রাসের মাধ্যমে এবং মুনাফা বজায় রেখে সফলভাবে ব্যবসায় পরিচালনা করছে।
ক. তহবিল বন্টন কী?
খ. ‘মুনাফা একটি অস্পষ্ট ধারণা’বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে আর্থিক ব্যবস্থাপক কর্তৃক বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ অর্থায়নের কোন নীতির সাথে সম্পৃক্ত? নির্ণয় করো।
ঘ. উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার ক্ষেত্রে কোন কোন নীতির ভূমিকা রয়েছে বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।