উচ্চমাধ্যমিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র
অধ্যায়-১ প্রাক-ইসলামি আরব
১। জনাবা আলী হায়দার সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি লক্ষ করলেন যে, জুন থেকে আগষ্ট মাসের মধ্যে সুরমা নদীর উভয় তীর প্লাবিত হয়। প্লাবনের ফলে উভয় তীরের ভূভাগ অত্যন্ত উর্বর হলেও ব্যায় উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ মহাসংকট কাটিয়ে উঠতে তিনি সুরমা নদীর তীরে বাঁধ দেয়ার উদ্যোগ নেন এবং খাল কেটে পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করেন। ফলে কৃষিক্ষেত্রে উন্মোচিত হয় এক নতুন দিগন্ত। তবে শিল্পবাণিজ্য ও সংস্কৃতিতে সুনামগঞ্জ থাকে অবহেলিত।
ক. কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?
খ. জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সুরমা নদীর সাথে কোন নদীর সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. জনাব আলী হায়দারের জেলার তুলনায় তোমার পঠিত সভ্যতাটি কোন অর্থে অধিক সমৃদ্ধ? যুক্তি দাও।
২। এক সময় পৃথিবীতে দাস ব্যবস্থার প্রচলন ছিল। শক্তিশালী দেশ তাদের কৃষিকাজের জন্য দরিদ্র দেশ থেকে অশিক্ষিত লোকদেরকে এনে কৃষিকাজে নিয়োজিত করত। এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ধনী দেশ কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে তাদের কোনো ব্যক্তির স্বাধীনতা ছিল না। বরং তাদের উপর নির্যাতন করা হতো। তারা তাদের প্রভুর কথা মেনে চলতে বাধ্য হতো। মত প্রকাশের অধিকার না থাকায় এক সময় তারা দুভাগে বিভক্ত হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এ গৃহ যুদ্ধের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য ‘ক’ দেশের সরকার সংবিধান প্রণয়ন করে দাসদের স্বাধীনতা প্রদান করে। এ পদক্ষেপের ফলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়।
ক. হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
খ. আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ইসলাম পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল ইসলামের ইতিহাসের অনুরূপ বিশ্লেষণ করো।
৩। সার্কভুক্ত দেশগুলোর মহিলা পরিষদের একটি অনুষ্ঠানে জাতিসংঘের মহিলাবিষয়ক সম্পাদক ক্রিস্টিন মেডোনা অধিকার রক্ষায় নারী আন্দোলনের কার্যকর ভূমিকার জন্য বাংলাদেশের ভূয়সী প্রসংসা করেন। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশে একটি সময় ছিল যখন কন্যাসন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। তাদের কোনো অধিকার ছিল না। একজন পুরুষ একই সাথে একাধিক স্ত্রী রাখতে পারত। তারা ‘জোর যার মুল্লুক তার’ এ নীতিতে বিশ্বাসী ছিল।
ক. ‘ইয়েমেন’ শব্দের অর্থ কী?
খ. উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে প্রাক-ইসলামি আরবের নারীদের যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ. ‘জোর যার মুল্লুক তার’উক্তিটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
৪। একটি স্বানামধন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষাসফরে গিয়ে প্রতিবেদনে লিখল-এলাকাটির আবহাওয়া শুষ্ক, উষ্ণ ও রুক্ষ। এখানকার অধিকাংশ মরুভূমি। বাকি এলাকাগুলোর মধ্যে সামান্যতম অংশে সমভূমি, মালভূমি ও পর্বতমালা রয়েছে। মুল ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্যের কারণে এরকম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এমন ভৌগোলিক পরিবেশ এ অঞ্চলের অধিবাসীদের ওপর বিশেষ প্রভাব বিস্তার করেছে।
ক. সর্ববৃহৎ পিরামিডের নাম কী?
খ. উকাজ মেলা সম্পর্কে ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত অঞ্চলের সাথে তোমার পাঠ্যবইয়ের উল্লিখিত কোন অঞ্চলের মিল আছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত অধিবাসীদের জীবনাচরণের ওপর ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব ব্যাপক উক্তিটি পর্যালোচনা করো।
৫। পাগলাদহ গ্রামের আদিবাসীদের মধ্যে সবসময় গোলমাল লেগেই থাকে। গ্রামে অনেক জোতদার লোকের বাস। জোতদারদের নিজস্ব অনুগত বাহিনী আছে। বছরের বিভিন্ন সময় ধান কাটা, মাছ ধরা বিভিন্ন কারণে দ্বন্দ-সংঘাত লেগেই থাকে। তার চেয়েও ভয়াবহ অবস্থা বাজিতপুরের নারীদের। নারী যেহেতু পুরুষের মতো ক্ষেতে ফসল ফলানো, পুকুরে মাছ ধরা প্রভৃতি কাজে অক্ষম সে কারণে তাদেরকে বোঝা মনে করা হয়। সামর্থ্যবান পুরুষেরা তাদেরকে নানাভাবে নিগৃহীত করে থাকে। তবে যেসব নারী তাদের যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হয়, তাদেরকে জোতদারেরা সমীহ করে।
ক. আসাদুল্লাহ কোন খলিফার উপাধি?
খ. প্রাচীনকাল থেকে মক্কার গুরুত্বের কারণ কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের গ্রামের অবস্থার সাথে প্রাক-ইসলামি আরবের কোন অবস্থার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বাজিতপুরের নারীর অবস্থার আলোকে প্রাক-ইসলামি যুগে আরবের নারীর অবস্থা মূল্যায়ন করো।